1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

‎পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার!

পীরগঞ্জ রংপুর প্রতিনিধি: মো: মাসুদ রানা
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

‎রংপুরের পীরগঞ্জে সেনা ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে অভিযানে উপজেলার কুতুবপুর ইউনিয়নের গোবরা কুতুবপুর গ্রামের নিজ বাড়ি থেকে মোছাম্মৎ ঝর্না বেগম (৩৫) নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

‎জনা গেছে,রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭২ পদাতিক ব্রিগেডের ৩৪ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) পীরগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনীর ১৬ সদস্যের একটি টহল দল ও পুলিশের ৬ সদস্য অংশ নেন।

‎অভিযানকালে ঝর্না বেগমের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন, ৮৭ হাজার ৬০০ টাকা নগদ অর্থ এবং ইয়াবা সেবনের প্রচুর সরঞ্জাম উদ্ধার করা হয়।
‎যৌথবাহিনী সূত্রে জানা গেছে, ঝর্না বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একাধিক অভিযোগ থাকলেও এতদিন তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ‎গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত আলামত পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু
প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট