1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

স্বদেশ বিচিত্রা অফিসে হামলা, সম্পাদককে হত্যার হুমকি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪৫১ বার পড়া হয়েছে

রাজধানী  মতিঝিলে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৬ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে ভুমিদস্যু ইমতিয়াজ উদ্দীন হিরনের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী অফিসে ঢুকে স্টাফদের জোরপূর্বক বের করে দেয় এবং অফিসে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধরকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোঃ ইমতিয়াজ উদ্দিন হিরন, ফ্যাসিবাদের দোসর নান্নু এবং আরও অন্তত দুইজন অজ্ঞাত ব্যক্তি হামলায় অংশ নেয়। তারা অফিসের পোস্টার ছিঁড়ে ফেলে এবং কর্মীদের হেনস্তা করে।

হামলাকারীদের পরিচয় সম্পর্কে পত্রিকার বিশেষ প্রতিনিধি তৌহিদুল ইসলাম কনক থানায় সাধারণ ডায়েরি করার আবেদন করেছেন। তিনি জানান, ঘটনার সময় মতিঝিল থানার কিছু পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন, তবে হামলাকারীরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যায়।

অভিযোগে উল্লেখিত আসামিরা হলেন—
১। মোঃ ইমতিয়াজ উদ্দিন হিরন (৫১), দারুস সালাম, ঢাকা
২। মোঃ ইমদাদুল হক (৫৬), মিরপুর, ঢাকা
৩। খাঁন তারিকুল ইসলাম (৪৫), মিরপুর, ঢাকা
৪। মোঃ আমির বক্স মন্ডল (৫৫), ওয়ারী, ঢাকা
৫। মোস্তাক আহমেদ (৬৪), লৌহজং, মুন্সিগঞ্জ

তৌহিদুল ইসলাম কনক বলেন, “এই ঘটনায় আমাদের পত্রিকার সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। সম্পাদক, প্রকাশক ও স্টাফদের জীবনের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়েছে।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মতিঝিল থানায় লিখিত অভিযোগ দাখিলের চেষ্টা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট