1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

ভাঙ্গা পৌর শাখার কাউন্সিল সম্পন্ন: ‘ধর্ম-বর্ণ ভিন্নমত, সবার জন্য খেলাফত’ স্লোগানে নতুন নেতৃত্ব ঘোষণা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:মোঃ সানোয়ার হোসেন:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫৩৭ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “ধর্ম-বর্ণ ভিন্নমত, সবার জন্য খেলাফত” এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা পৌর শাখার কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত এ কাউন্সিলে পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতা-কর্মীরা অংশ নেন।

কাউন্সিলে প্রধান আলোচক ও বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী ভাঙ্গা পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা করেন। এতে হাফেজ ক্বারী নুর মোহাম্মদ বাচ্চু মোল্লা সভাপতি এবং হাফেজ মাহামুদুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আগামী ২১ আগস্টের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সহ-সভাপতি ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। সঞ্চালনায় ছিলেন ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোবহান মাহমুদ, সহ-সভাপতি মান্না আবু বকর সিদ্দিক, জেলা নির্বাহী সদস্য মাওলানা আশরাফ আলী প্রমুখ।

বক্তারা বলেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে এবং ইসলামি আদর্শ প্রতিষ্ঠায় খেলাফতের বিকল্প নেই। দলীয় প্রতীক রিকশার বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঘরে ঘরে পৌঁছানোর আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট