1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মুরাদনগরে  সাংবাদিক সমিতির মানববন্ধন

মো.আনোয়ার হোসাইন, কুমিল্লা:
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে প্রকাশ্য কুপিয়ে হত্যার বিচারের দাবিতে
মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখা

রবিবার (১০ আগস্ট ) সকালে কুমিল্লা -সিলেট আঞ্চলিক  মহাসড়কের কোম্পানীগঞ্জে এ
মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সমিতির সদস্য নাজমুল হাসানের সঞ্চালনায় ও সাংবাদিক সমিতির  সহ-সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে
বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সভাপতি এন এ মুরাদ। তিনি বলেন,  ” গাজীপুরে প্রকাশ্যে আসাদুজ্জামান তুহিন হত্যাই  প্রমাণ করে এখনো আমরা স্বাধীন হতে পারেনি। দেশে চলছে আইনশৃঙ্খলার চরম অবনতি।

পতিত হাসিনা সরকার যেমন গণমাধ্যমের বাকস্বাধীনতা  কেড়ে নিয়ে সাংবাদিক  খুন ঘুমে জড়িত ছিলো। বর্তমান পরিস্থিতিও তেমন।
গাজীপুরে সাংবাদিক তুহিন কোনো অপরাধ করেননি। তিনি শুধু  পেশাগত দায়িত্ব পালন করছিলেন। আর এতে ক্ষুব্ধ হয়ে
তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। গাজীপুরসহ  সারাদেশে সাংবাদিক  হত্যা  ও নির্যাতন চালিয়ে- সত্য প্রকাশে গণমাধ্যমকে  দাবিয়ে  রাখা যাবেনা। এসময় তিনি আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারকে  তদন্তের গেঁড়াকলে আটকে না রেখে দ্রুত ট্রাইব্যুনালে আসামীদের শাস্তির দাবি জানান।
মানববন্ধনে  আরো  বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির মুরাদনগর উপজেলা শাখার সাধারন সাধারণ সম্পাদক জালাল আহমেদ,
জালাল আহমেদ বলেন, সারাদেশে সাংবাদিক সুরক্ষা আইন করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আসাদুজ্জামান তুহিন ছিলো আমাদের সহকর্মী। তুহিন হত্যায় যারা
জড়িত তাঁদের দৃষ্টান্ত মূলক  বিচার না হলে আমরা বড়ধরনের আন্দোলন করতে বাধ্য হবো।
এতে আরো বক্তব্য রাখেন,  সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম ফয়জুল ইসলাম,  যুগ্ব সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, সহ সভাপতি আবুল বাশার, সহ সভাপতি আক্তার হোসেন ভূইয়া, সাংবাদিক মো. ইউনুছ মিয়া,
প্রচার সম্পাদক মিজানুর রহমান ও সুজন মুন্সি,সাংবাদিক মো.আনোয়ার হোসাইন প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন   সংগঠনের সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট