1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

মুরাদনগরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা

মো‍.আনোয়ার হোসাইন, কুমিল্লা।
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪৭৯ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগরে  উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সমর্থক ও  বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে  ধাওয়া পাল্টা ধাওয়ার  সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর  হামলার ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে মুরাদনগর থানায় ভুক্তভোগী সাংবাদিক মো: ইমরান হোসেন  মামলাটি করেছেন। এতে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী মো: শাহে ইমরান হোসেন  কোতয়ালী থানার পাঁচথুবী এলাকার বাসিন্দা। তিনি দৈনিক খোলা কাগজ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের আল্লাহ চত্ত্বরে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার বাবার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমবেশের আয়োজন করেন মুরাদনগর ছাত্র-জনতা। সমাবেশের একপর্যায়ে ছাত্র জনতার উপর বিক্ষোভ বিরোধীরা হামলা চালায়। এ সময় সংবাদ কর্মীরা হামলার ফুটেজ সংগ্রহ করতে গেলে একদল সন্ত্রাসী সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ হামলার ঘটনায় ৭ জন সাংবাদিক আহত হয়। হামলার সময় সাংবাদিকদের ক্যামেরা, মুঠোফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেন আসামিরা।

মামলার বাদী  মোঃ শাহে ইমরান বলেন, ‘সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছি। আমাদের মারধরের পাশাপাশি ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।’

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে।
ঘটনার পরপরই আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে আসামীদের আটক অভিযান অব্যাহত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট