1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

আশুলিয়ায় প্রবীণ সাংবাদিক মোস্তাক আহমেদের ইন্তেকাল: সাংবাদিক মহলে শোকের ছায়া

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫৪৮ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

দৈনিক আমাদের খবর পত্রিকার আশুলিয়া প্রতিনিধি ও আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সদস্য মোঃ মোস্তাক আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে আশুলিয়ার রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ডিইপিজেড) ট্রাফিক পুলিশ বক্সের সামনে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন।

দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রায়হান ও তার সহকর্মীরা তৎক্ষণাৎ মোস্তাক আহমেদকে আশুলিয়ার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল KPJ বিশেষায়িত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামে তাঁর জন্ম। জীবনের একটি বড় অংশ তিনি কাটিয়েছেন আশুলিয়ার ভাদাইল উত্তর পাড়ায়, ওমর আলী সজীবের বাড়িতে, স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস করে। পেশাগত জীবনে মোস্তাক আহমেদ ছিলেন একজন নিষ্ঠাবান সাংবাদিক এবং আশুলিয়ার গণমাধ্যম অঙ্গনের সুপরিচিত মুখ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য সহকর্মী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, সকল আনুষ্ঠানিকতা শেষে তাঁকে সিরাজগঞ্জ শহরের পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে সাংবাদিক মোস্তাক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আহরণ কামান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

এছাড়াও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত মহাসচিব আফসানা সুমী এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ শোকবার্তা প্রকাশ করে প্রয়াত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট