1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

নগরকান্দায় বাস চাপায় নারীর মর্মান্তিক মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ী ভাঙচুর

মোঃ আবুল হাসান মিয়া নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৬৫১ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দায় বাসের চাপায় রনি বেগম (৫৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের গণকবর সড়কের মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে মুকসুদপুরগামী জেইন ট্রাভেলস নামক একটি যাত্রীবাহী বাস কোদালিয়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আবু শেখের স্ত্রী রনি বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা বাসটিকে তাড়া করে ঈশ্বরদী বটতলা এলাকায় আটকায়। পরে বাসটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ সময় চালক বাস ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট