1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

মুরাদনগরে বেপরোয়া বাসচাপায় নিহত ১ আহত ৪

মো.আনোয়ার হোসাইন,কুমিল্লা:
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগরে এক বেপরোয়া বাসচাপায় গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত এবং আরও অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে মুরাদনগর এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী বাস মুরাদনগর গোমতী ব্রিজ পার হয়ে থানারোডের দিকে যাওয়ার পথে ডি.আর. স্কুল মাঠের পাশে ফুটবল খেলা দেখতে আসা দর্শকদের উপর উঠে পড়ে। ঘটনাস্থলেই গিয়াস উদ্দিনের মৃত্যু হয়।

নিহত গিয়াস উদ্দিন উপজেলার দুলারামপুর গ্রামের বাসিন্দা ও মৃত শহীদ মিয়ার পুত্র। তার তিনটি সন্তান রয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি, দুর্ঘটনাকবলিত বাসটির চালক ছিল অপ্রাপ্তবয়স্ক, যার বয়স আনুমানিক ১৫-১৬ বছর। তারা জানান, চালকের অভিজ্ঞতা ও বয়সজনিত অযোগ্যতাই এই দুর্ঘটনার মূল কারণ। অপ্রাপ্তবয়স্ক চালক দিয়ে বাণিজ্যিক গাড়ি পরিচালনার ঘটনায় জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বাস এবং চালককে পুলিশি হেফাজতে আনা হয়েছে।

এমন মর্মান্তিক ঘটনার পর এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে, যাতে অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকদের বেপরোয়া আচরণে আর কোনো প্রাণ ঝরে না যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট