1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

ঈশ্বরদীতে বিভিন্ন মামলার ১৭ জন পলাতক আসামী গ্রেফতার

সিয়াম আক্তার সাজিতত,বিশেষ সংবাদদাতা,ঈশ্বরদী
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী এক দফা আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিনহাজ ফকিরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলায় পলাতক আরও ষোলজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত ব্যাপী ঈশ্বরদী থানা পুলিশ, ঈশ্বরদী সদর ফাঁড়ি, পাকশী ইপিজেড ফাঁড়ি, ও রূপপুর ফাঁড়ি পুলিশের যৌথ অভিযানে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ,স,ম,আব্দুন নূর জানান, পুলিশ সুপারের নির্দেশ ও গোপন তথ্যের ভিত্তিতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ঈশ্বরদী থানার মামলা নম্বর ১২(৮)২৪ এর তদন্তে প্রাপ্ত আসামি মতলেবুর রহমান মিনহাজ ফকিরকে পৌর এলাকার পাবনা রোডস্থ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও যৌথ অভিযানে দাশুড়িয়া খয়েরবাড়ী গ্রামের মোত্তালেবের ছেলে মনিরুল ইসলাম,চরসলিমপুরের আক্তার সরদারের ছেলে হাবিবুর সরদার,শহরের বস্তিপাড়ার মৃত খোরশেদের ছেলে মিজান,পূর্বটেংরীর মঞ্জুর হোসেনের ছেলে সোহাগ হোসেন ও পিয়ারপুরের নূর আলীর ছেলে শফিকুল ইসলামসহ আরও ১৬ জনকে গ্রেফতার করার পর রবিবার বিকেলে তাদেরকে পাবনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট