1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

অনলাইনে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া সুনামগঞ্জের দু’প্রতারক গ্রেফতার!

পীরগঞ্জ রংপুর প্রতিনিধি: মো: মাসুদ রানা
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৬৪৭ বার পড়া হয়েছে

মনোলোভা বিজ্ঞাপনের মাধ্যমে মোটা অংকের মুনাফা প্রদানের আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্যরা! পীরগঞ্জ থানায় এমন ঘটনায় এক ভুক্তভোগীর মামলার পর পুলিশ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অভিযান চালিয়ে দুই প্রতারককে (মুলহোতা) গ্রেফতার করে পীরগঞ্জে এনেছে। গতকাল শনিবার গ্রেফতারকৃত আজাদ মিয়া (২৪) ও মারুফ আহমেদ পারভেজ (২১) কে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সুত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা সদস্য লাবলু মন্ডলের ছেলে নাহিদ হাসান বাপ্পী Telegram App এর মাধ্যমে অনলাইনে HTTPS://findpenguin Tour.Com নামক একটি অনলাইন কোম্পানীর অজ্ঞাতনামা ব্যক্তিদের সাথে পরিচিত হয়। ওই কোম্পানিতে টাকা বিনিয়োগ করলে মোটা অংকের কমিশন দেয়ার আশ্বাস দেয় নাহিদ কে। মনোলোভা বিজ্ঞাপনের ফাঁদে পড়ে নাহিদ গত ২১ এপ্রিল নগদ এবং ডাচ বাংলা ব্যাংক একাউন্টে ৫ লক্ষ ৪১ হাজার ৭৬৭ টাকা প্রদান করেন। এরপর নাহিদ লভ্যাংশসহ টাকা দাবী করলে প্রতারক চক্রটি আরও ৫ লক্ষ ৮৫ হাজার টাকা দাবি করে। এই টাকা দিলে HTTPS://findpenguin Tour.com কোম্পানি নাহিদকে ১৬ লক্ষ টাকা কমিশন প্রদান করবে বলে জানায়। নাহিদ পুনরায় টাকা না দেয়ায় প্রতারক চক্রটি কমিশন না দিয়ে টালবাহানা করতে থাকে। সেইসাথে ৫ লক্ষ ৮৫ হাজার টাকা না দিলে কমিশন দিবে বলে আসামি আজাদ জানায়। এ ঘটনায় ভুক্তভোগী নাহিদ এর বাবা বাদী হয়ে পীরগঞ্জ থানায় ১৪ মে প্রতারনার মামলা করেন। মামলা নং-১৬। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল ইসলাম তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে প্রতারকদের পরিচয় ও অবস্থান সনাক্ত করেন। এরপর ১৮ জুলাই এসআই কামরুল হাসান এর নেতৃত্বে পীরগঞ্জ থানার একটি টিম সুনামগঞ্জের ছাতক উপজেলায় অভিযান চালিয়ে তাজপুর গ্রামের লাল মিয়ার ছেলে আজাদ মিয়া (২৪) এবং বানারশিপুর গ্রামের সাঈদ মিয়ার ছেলে মারুফ আহমদ পারভেজ (২১) কে গ্রেফতার করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুল ইসলাম বলেন, টেলিগ্রাম এ্যাপ দিয়ে প্রতারণা করে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় মুলহোতা দুজনকে গ্রেফতার করা হয়েছে।
আসামিদ্বয় Telegram App ব্যবহার করে বিভিন্ন অনলাইন কোম্পানী খুলে মানুষদেরকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে প্রতারনামূলকভাবে টাকা নিচ্ছে। চক্রটির সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের সনাক্তসহ গ্রেফতারের চেষ্টা চলছে।

ওসি শফিকুল ইসলাম বলেন, দেশে অনলাইন এ্যাপস্ এবং ক্যাসিনোর সংঘবদ্ধ প্রতারক চক্রের পাতানো ফাঁদে পড়ে অনেকেই নিঃস্ব হয়ে যাচ্ছেন। আমরা প্রতারকদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার চেস্টা করছি। তিনি আরও বলেন, লোভে পড়ে এ প্রজন্মের তরুণ ও ছাত্রসমাজের জীবন ধ্বংস হচ্ছে। এ জন্য তাদেরকে সচেতন হতে হবে। আমরা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির জন্য বিষয়টি নিয়ে শিগগিরই আলোচনা করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট