1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে উল্টে যায় আহত-১০

ছানোয়ার হোসেন
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ সংলগ্ন এলাকার প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্রের সামনে রোববার বিকেলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এসময় হাইভোল্টেজ বৈদ্যুতিক খুঁটি ভেঙে সেখানে বাসটি আটকে যায়। এতে করে অল্পের জন্য বাসটি পানি ভর্তি খাদে পড়া থেকে রক্ষা পায়। দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা সকল যাত্রী আহত হয় গুরুতর আহত হয় ১০ জন। এদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলো, লিয়ন আহমেদ (২৪), সোহাগ (৩৫), আল মামুন (১৯), মিঠুন (২৫)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, পুর্বাশা পরিবহন ঢাকা থেকে যাত্রী বোঝাই করে চুয়াডাঙ্গা জেলার উদ্দেশ্যে রওনা দিলে ভাঙ্গা ইন্টারচেঞ্জ পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট